1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহর অনন্য রেকর্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহর অনন্য রেকর্ড

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। সেন্ট কিটসে রঙিন পোশাকের এ ম্যাচে জিততে পারেনি টাইগাররা। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ গড়েছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে ৪৭.৪ ওভারেই লক্ষ্য পেরিয়ে গিয়ে ৫ উইকেটের জয় পায় ক্যারিবীয়রা।

গতকালের এই ম্যাচে টাইগারদের ২৯৪ রানের সংগ্রহ গড়ার পথে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় নম্বরে নেমে তিনি খেলেছেন ৪৪ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। ৩ চার আর ৩ ছিয়ে ৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। সেই সঙ্গে অনন্য এক রেকর্ডও গড়েছেন টাইগারদের সিনিয়ির এই ক্রিকেটার।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। বিশ্বের ৪১তম ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার রেকর্ড গড়তে অভিজ্ঞ এই ক্রিকেটার খেলেছেন মোট ৪৩০ ইনিংস।

২০০ ছক্কার অধিকাংশই মাহমুদুল্লাহ হাঁকিয়েছেন ওয়ানডে ক্রিকেটে। একদিনের ক্রিকেটে তার ছক্কার সংখ্যা ৯৯টি, টি-টোয়েন্টি ও টেস্টে তিনি ছক্কা হাঁকিয়েছেন যথাক্রমে ৭৭ ও ২৪টি। এদিকে প্রথম বাংলাদেশ হিসেবে মাহমুদউল্লাহ ২০ ছক্কা মারার রেকর্ড গড়লেও ওয়ানডেতে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা এখনো তামিম ইকবালেরই।

দেশসেরা ওপেনার তামিম একদিনের ক্রিকেটে হাঁকিয়েছেন ১০৩টি ছকা। এ তালিকায় তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম, তার ছক্কা ১০০টি। ক্যারিবীয়দের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই মুশফিককে টপকে যেতে পারেন মাহমুদউল্লাহ, ওয়ানডে ক্রিকেটে তার ছক্কা ৯৯টি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন