1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

৪৭তম বিসিএসের আবেদন, যা ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, তা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৯ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু ও শেষ হওয়ার সময় এবং তারিখ শিগগিরই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে জানিয়ে দেওয়া হবে।”

পিএসসি সূত্রে জানা যায়, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি, যার কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

সূত্র আরও জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আবার শুরু হবে। শিগগিরই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এতে উল্লেখ করা হয়, ৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা মোট ৩ হাজার ৪৮৭টি শূন্যপদে ক্যাডার সার্ভিসে পরীক্ষায় অংশ নেবেন। ১০ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হওয়ার কথা ছিল এবং আবেদনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১২টা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন