1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে সেটি বাতিল করা হয়।

তবে জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে ‘বিপদজনক অঞ্চল’ এড়াতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

earthquike

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিশেষজ্ঞরা বলেছেন, ভূমিকম্পটি সকালে উপকূলীয় শহর ফার্নডেল থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে অনুভূত হয়। এটি দক্ষিণের সান ফ্রান্সিসকো পর্যন্ত অনুভূত হয়েছিল। সেখানকার বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য একটি ঘূর্ণায়মান গতি অনুভব করেছিল। এরপরে ছোট ছোট একাধিক আফটারশক অনুভূত হয়।

এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে গেছেন।

ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বে অবস্থিত হামবোল্ট কাউন্টিতে বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন