1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৭১ জন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৭১ জন নিহত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত আছে। গতকাল শনিবার দখলদার দেশটির হামলায় আরও ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে গাজায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৮ ফিলিস্তিনি। আর লেবাননে হামলায় মারা গেছেন ৩৩ জন। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কামাল আদওয়ান হাসপাতাল এবং নুসিরাতের আল-ফারুক মসজিদেও হামলা করেছে দখলদার দেশটি। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলায় বিধ্বস্ত স্থাপনার নিচে এখনো অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় মধ্য বৈরুতে একটি আটতলা ভবন ধ্বংস হয়েছে। এতে ২০ জন নিহত হয়েছেন। পূর্ব লেবাননে আরেকটি ইসরায়েলি অভিযানে ১৩ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

gaza-1গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৪৭৩ জন।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

gaza-2জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

অপরদিকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৪১৩ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন