1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে কয়েক জনকে ফরিদপুর মেডিকেলে এবং কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়ে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন