1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গিয়েছে। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জয়ের পর আজ তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচেও দারুণ এক জয় পেয়েছে সফরকারীরা। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা।

সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে নেয়ার পর বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় ১০৪ রানের বিশাল ব্যবধানে। এরপর আজ তৃতীয় ম্যাচে মাঠে নেমে আগে ব্যাটিং করে খুব একটা সুবিধা করে ওঠতে পারেনি বাঘিনীরা।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে অল্প রানের পুঁজি গড়ে বাংলাদেশ ‘এ’ দল। ৯ উইকেট হারিয়ে ৯৭ রানের পুঁজি গড়ে সফরকারীরা। তবে এরপর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বোলাররা। ফলে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ পর্যন্ত হারতে হয়েছে স্বাগতিকদের।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল আজ উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। সফরকাররীদের হয়ে আজ সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার। ফলে স্বাগতিকদের বোলিং তোপে শেষ পর্যন্ত ৯৭ রান করতে পারে বাংলাদেশ। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরাও ব্যাট হাতে ভালো করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ রান করলে ১০ রানের জয় পায় বাংলাদেশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন