1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা

নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

৩ মে,রোজ শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে প্রতি বছরের মতো এ বছরে-ও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটির মূল প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের লক্ষ্য (২ মে) বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা একটি আলোচনা সভা অনুষ্ঠিত করে এবং এই ধারাবাহিকতা ধরেই শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শহরের গোস্তহাটীর মোড়ে সংগঠনটির সদস্যগন একত্রিকরনের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়।সভার মূল বিষয়াবলীর মধ্যে ছিল বিশেষ দিনটির তাৎপর্য তথা ১৯৯১ সালে ইউনেস্কোর ২৮ তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় (৩ মে) তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয় এসব প্রসঙ্গ। এছাড়াও সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে, উপস্থিতি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, মাহবুব আলম রানা
সময় টেলিভিশন এর স্টাফ রিপোর্টার মো.রকি সহ বাংলাদেশ প্রেস ক্লাব এর সকল সদস্য বৃন্দগন। বিশেষ বক্তব্যের মধ্যে উল্লেখযোগ্য এক বক্তব্যে রকি (সময় টিভি স্টাফ রিপোর্টার) বলেন,দেশে গণমাধ্যমের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও ভয়হীন স্বাধীন সাংবাদিকতা কমেছে। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব হলো- রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম যাতে বিনা বাধায় তার ওপর অর্পিত ভূমিকা পালন করতে পারে, তার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন