বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

‘রেড জোনে’ জোরদার হচ্ছে সেনা টহল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১১৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘রেড জোন’ এলাকায় টহল জোরদার করবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা দুই সিটি করপোরেশনের বেশ কিছু এলাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার কিছু এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে এবং পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সরকার জনগণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে কিছু নির্দেশনাও জারি করেছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা জারি করেছে যা ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটির দিনেও এ নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনায় বলা হয়, রেড জোন বা লাল অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরসমূহ এবং বসবাসকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে।

স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক প্রদত্ত রেড জোন ঘোষিত জেলা/উপজেলা/এলাকা/বাড়ি/মহল্লার জন চলাচল/জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

জরুরি কাজ (জরুরি ক্রয়, কাজের জায়গা, ওষুধ কেনা, চিকিৎসা এবং সমাধি প্রক্রিয়া) ব্যতীত কাউকে সকাল ৮টা থেকে বিকেল৬ পর্যন্ত বাড়ির বাইরে যেতে দেয়া হবে না।

জরুরি কাজে বেরোনোর সময় লোকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই সময়ে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী সকলকে মেনে চলতে হবে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮৬২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছেন সর্বোচ্চ ৫৩ জন। করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। আর মোট মারা গেছেন ১ হাজার ২৬২ জন। করোনায় নতুন যে ৫৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ছয়জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে ৪ লাখ ৩৬ হাজার ৩২২ জন মারা গেছেন বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে দেয়া তথ্যে জানা গেছে। এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮০ লাখ ১৫ হাজার ৫০২ জনে। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ লাখেরও বেশি মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE