বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদারীপুরে জোন ভিত্তিক লকডাউন শুরু বৃহস্পতিবার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১৫১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-মাাদরীপুর।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাদারীপুরে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর পৌরসভায় এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। যা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কার্যকর হবে।
সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৬টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করেছে কালকিনি উপজেলা প্রশাসন। মঙ্গলবার রেড জোন এলাকা চিহ্নিত করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারী করেন। বুধবার থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে।
মাদারীপুরের শিবচরে বুধবার থেকে জোন ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমন অনুসারে স্বাস্থ্য বিভাগ রেডজোনে পৌরসভার ৩টি ওয়ার্ডসহ ৯ ইউনিয়ন ঘোষণা করেছে। স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা মানার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পৌর মেয়র আওলাদ হোসেন খান।
এদিকে দুপুরে মাদারীপুর পৌর ভবনে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলার ৪টি পৌরসভার ২০টি ওয়ার্ড, ৪টি উপজেলার ২২টি ইউনিয়নকে রেডজোন ঘোষণা করেন সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম। পরে সিদ্ধান্ত নেয়া হয় বৃহস্পতিবার ভোর থেকে রেডজোন এলাকায় লকডাউন বাস্থবায়নের। এসব এলাকায় চালু থাকবে জরুরী সেবা।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কাঁচামালের দোকান, দুপুর ২টা পর্যন্ত নিত্য প্রয়োজনী জিনিসপত্রের দোকান খোলা থাকবে। এছাড়া জরুরী সেবা চালু থাকবে ২৪ ঘন্টা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মাদারীপুর জেলায় এখন পর্যন্ত ৩শ’ ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১শ’ ১৯জন। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২শ’ ২৭জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE