1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের রাজৈরে করোনায় আক্রান্তে এক ব্যবসায়ীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

মাদারীপুরের রাজৈরে করোনায় আক্রান্তে এক ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।

মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইলিয়াস শেখ (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার লতিফ শেখের ছেলে এবং টেকেরহাট বন্দরে থান কাপড়ের ব্যবসা করতেন।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ জুন জ¦র ও শ^াসকষ্ট নিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন ব্যবসায়ী ইলিয়াস শেখ। করোনার উপসর্গ থাকায় ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই মেডিকেল কলেজের করোনা রোগীদের জন্য নির্ধানিত স্থানে তাকে ভর্তি রাখা হয়। এরপর গতকাল ১৫ জুন তার করোনা শনাক্ত হয়। তার শরীরিক অবস্থা অবনতি হলে তাকে রাখা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইউনিটে। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান। এ ব্যবসায়ীকে নিয়ে মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আটজন। এখন পর্যন্ত করোনায় জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৭৬ জন।
করোনায় মারা যাওয়া ইলিয়াস শেখের ভায়রা ভাই শাখাওয়াত মোস্তফা বলেন, ৩ দিন পূর্বে ইলিয়াস জ¦র ও শ^াসকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনায় পজিটিভ হওয়ার পরে তার অবস্থা খারাপ হতে থাকে। মঙ্গলবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। তাঁর লাশ দেশের বাড়িতে আনা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়।’
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈরের এক ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন আমরা শুনেছি। তবে, তার কোন তথ্য আমাদের কাছে নেই। কারণ তিনি অসুস্থ্য হওয়ার পরে আমাদের কাছে আসেনি। তিনি ভর্তি হন এবং ফরিদপুরে নমুনা দেন। আর ফরিদপুরের মারা যান।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন