1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর অপহরণ চক্রের ৫জন গ্রেপ্তারসহ তিন ভিকটিম উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

মাদারীপুর অপহরণ চক্রের ৫জন গ্রেপ্তারসহ তিন ভিকটিম উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুর অপহরণ চক্রের ৫জন গ্রেপ্তারসহ তিন ভিকটিমকে উদ্ধার করেছে মাদারীপুর র‌্যাব-৮। সোমবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মহাসড়কের হামিরদী ব্রীজের পাশ থেকে তাদের অপহরণকারী ও ভিকটিমদের উদ্ধার করা হয়।পরে সোমবার রাতে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করা হয়।
র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একব্যক্তি টাঙ্গাইল শফিপুর এলাকায় হতে তার লোকজনসহ রবিবার সন্ধ্যা ঢাকা- মেট্রে-ন-১৭-৩৯৮৯ পিকআপ ভ্যান ভাড়া নিয়া মুরগী দেওয়ার নিমিত্তে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা কালে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ফরিদপুর হইতে ভাঙ্গা গামী মহাসড়কে হামিরদী নামক ব্রীজের পাশে পাকা রাস্তার উপর সোমবার ভোরে উল্লেখিত পিকআপ ভ্যানটির গতিরোধ করে অপহরণর করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকশ দল ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন হামিরদী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের সক্রিয় ৫ সদস্য মাদারীপুর জেলার শিবচর উপজেলার করিম হাওলাদার কান্দির নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মুরাদ হোসেন(২৯), নুরুল ইসলাম হাওলাদারের ছেলে রাশেদ মিয়া(২১), মো. মোবারক হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার(২২), ধুতারা গ্রামের মাহিম খার ছেলে রাসেল খা(২১) এবং হাজী মদন মোড়লের কান্দি গ্রামের সাদেক আলী মোড়লের ছেলে, ইমরান হোসেন@ শাহজাহান(৪৫)কে আটক করা হয়। এসময় অপহৃত ৩জন ভিকটিম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লক্ষিপাশা গ্রামের ফজলুর রহমান খানের ছেলে ১। পিন্টু(২৯), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার গাবয়ী গ্রামের মন্টু হাওলাদারের ছেলে মোঃ সবুজ হাওলাদার(২৬), বরগুনা জেলার বেতাগী থানার কালিথাবাড়ী গ্রামের জালাল গাজীর ছেলে মোঃ সাইদুল গাজী(২২)কে উদ্ধার করেন।
ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, পিন্টু এবং ১নং আসামী মুরাদ হোসেন ভিকটিম পিন্টু একত্রে মুরগীর ব্যবসা করিত। পরবর্তীতে ব্যবসায়িক লেনদেন জনিত কারনে উক্ত ১নং আসামী মুরাদ ভিকটিম পিন্টু উভয় ব্যবসা হইতে আলাদা হইয়া যায়। কিন্তু ভিকটিমের সাথে ১নং আসামী মুরাদ হোসেন এর ব্যবসায়িক লেনদেন থেকেই যায়। উক্ত লেনদেনের জের ধরে ভিকটিম পিন্টু নিকট হতে মোটা অংকের অর্থ আত্মসাথের উদ্দেশ্যে একটি সাদা রঙের মাইক্রোবাস ভিকটিম এর পিকআপ ভ্যানের গতিরোধ করে চালককে কিল ঘুষি মেরে গাড়ীটি থামিয়ে ফেলে এবং পিকআপসহ ভিকটিমকে অপহরণে চেষ্টা করে। র‌্যাব-৮ এর একটি চৌকশ দল অদ্য ১৫ জুন সোমবার ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন হামিরদী এলাকা হইতে উক্ত অপহরণ চক্রের সদস্যদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন