1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের জাহাজ, ফেরার অপেক্ষায় ৩৩০ বিজিপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের জাহাজ, ফেরার অপেক্ষায় ৩৩০ বিজিপি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে মিয়ানমারের জাহাজ। এই জাহাজে করে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ মিয়ানমার বিজিপি সদস্যসহ অন্যান্য কর্মকর্তাদের ফেরত পাঠানো হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দিনের যে কোনো সময় আশ্রয়গ্রহণকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।

বিজিপি সদস্যসরা যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচাতে গেলো কয়েকদিনে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিজিবি তাদের নিরস্ত্র করে হেফজতে নিয়েছিল।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আশ্রয়গ্রহণকারীদের অনেকেই গুলিবিদ্ধ। তাদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪ জন এবং উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ১১ জন ভর্তি আছেন। গুরুতর আহতদের আদৌ ফেরত নেওয়া হবে কিনা সেটা এ পর্যন্ত নিশ্চিত করেনি কোনো বাংলাদেশি সংস্থা।

এদিকে, টেকনাফ উপজেলায় নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ফেরত প্রক্রিয়া ঠিক কখন শুরু হবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন। পুরো প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড।

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ জানান, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সমুদ্রপথে মিয়ানমার জাহাজটিকে স্বাগত জানিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির বিভিন্ন বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে এ জাহাজটি পাঠিয়েছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারের জাহাজটি বড় হওয়ার কারণে একদম উপকূলের কাছে আসতে পারবে না। তাই ছোট ছোট নৌকা বা ট্রলারে করে তাদের বড় জাহাজে তুলে দওয়া হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হাত থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশ পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির ৩৩০ সীমান্তরক্ষী। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তাদেরকে টেকনাফের দুটি স্কুলে রাখা হয়েছে।দু ই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। ইতোমধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ইনানীর নৌবাহিনীর জেটিঘাট থেকে মিয়ানমারের জাহাজে করে আজ দিনের যেকোনো সময় আশ্রয়গ্রহণকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন