1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৬৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমএইচএস-মাদারীপুর।।
মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের এক নার্সসহ তিনজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুইজনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। একজনের মৃত্যুর আগে ও মৃত্যুর পরে আরেকজনের রিপোর্ট পজিটিভ আসে। অন্য একজনের মৃত্যুর পরে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম (৫২) আজ ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

অপরদিকে শহরের পানিছত্র এলাকায় রিকশার গ্যারেজ ব্যবসায়ী আব্দুল লতিফ হাওলাদার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান ভর্তি হতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেননি। করোনার জন্য নমুনাও নেয়নি কেউ। বাধ্য হয়ে তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে এবং রাত ৮টার দিকে তিনি বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। রবিবার সকালে তাকে দাফন করা হয়েছে।

অন্যদিকে একইদিন সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাট গ্রামের করোনায় আক্রান্ত হয়ে শফিক উদ্দিন শেখ (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি অপারেশনের রোগী ছিলেন এবং মৃত আগেই তিনি নমুনা দিয়েছিলেন। তবে দাফনের পরে দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃত আব্দুল লতিফ হাওলাদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। দীর্ঘদিন থেকে তার অ্যাজমা ও ডায়াবেটিসের সমস্যা ছিল। স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম করোনা ভাইরাস পজিটিভ ছিলেন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অন্যদিকে মারা যাওয়া ওই ব্যক্তিকে তার স্বাজনরা হাসপাতালে করোনা টেস্ট করানোর জন্য নিয়ে আসছিল। করোনা টেস্ট করানো মানুষের দীর্ঘ লাইন দেখে তারা নিজেরা বাড়ি চলে যায়।

এ পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৫০ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন