1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাশরাফির বিসিবি প্রধান হওয়া নিয়ে যা জানালেন পাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাশরাফির বিসিবি প্রধান হওয়া নিয়ে যা জানালেন পাপন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৬৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিপরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। গতকাল বঙ্গভবনে শপথও নিয়েছেন  মন্ত্রিপরিষদের এই সদস্য। সেখানে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়তে চান। এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছে বিসিবি সভাপতি থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন পাপন। যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি?

বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় মাশরাফি বিন মুর্তজা হচ্ছেন বিসিবি সভাপতি। পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর এ আলোচনায় জোর হাওয়া লাগে। মাশরাফির বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে আজ গণমাধ্যমের সামনে মুখ খুলেন পাপন।মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান কী না এমন প্রশ্নে বিসিবি প্রধান বলেন,

এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল।

বিসিবি বস মাশরাফিকে ছাড়াও অনেকে আছেন উল্লেখ করে বলেন,

এদিকে সম্প্রতি দেশের খেলা ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমানের’ সঙ্গে একান্ত সাক্ষাতকারে পাপন বলেন, ‘মাশরাফির জন্য সবসময় বিসিবি বোর্ডের দুয়ার খোলা…’

পাপন বলেন, ‘মাশরাফিকে আমরাও চাই, কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে। ও সময় দিতে পারবে কিনা। কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই। এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন