1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কে কোন মন্ত্রণালয় পেলেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কে কোন মন্ত্রণালয় পেলেন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদেরকে শপথবাক্য পাঠ করান।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

এবারের মন্ত্রিসভায় পুরনো অনেক মন্ত্রী বাদ পড়েছেন। আবার নতুন অনেকেই স্থান পেয়েছেন টানা চতুর্থবারের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায়।

শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রীদের কে কোন দায়িত্ব পেলেন

এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত আ ক ম মোজাম্মেল হক। ওবায়দুল কাদেরও আগের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও যোগাযোগের দায়িত্ব পেয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়েই রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আনিসুল হক।

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ফারুক খান।

বিস্তারিত আসছে…

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা:

১. আ ক ম মোজাম্মেল হক

২. ওবায়দুল কাদের

৩. আবুল হাসান মাহমুদ আলী

৪. আনিসুল হক

৫. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

৬. আসাদুজ্জামান খান

৭. মো. তাজুল ইসলাম

৮. মুহাম্মদ ফারুক খান

৯. মোহাম্মদ হাছান মাহমুদ

১০. ডা. দীপু মনি

১১. সাধন চন্দ্র মজুমদার

১২. আব্দুস সালাম

১৩. ফরিদুল হক খান

১৪. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

১৫. নারায়ণ চন্দ্র চন্দ

১৬. জাহাঙ্গীর কবির নানক

১৭. মো. আব্দুর রহমান

১৮. আব্দুস শহীদ

১৯. স্থপতি ইয়াফেস ওসমান

২০. ডা. সামন্ত লাল সেন

২১. জিল্লুল হাকিম

২২. ফরহাদ হোসেন

২৩. নাজমুল হাসান

২৪. সাবের হোসেন চৌধুরী

২৫. মহিবুল হাসান চৌধুরী

উল্লেখ্য, বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বুধবার সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দেন রাষ্ট্রপতি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন