1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবনির্বাচিত এমপি আজাদের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

নবনির্বাচিত এমপি আজাদের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি।।

জামালপুর-৫ সদর আসনের নবনির্বাচিত এমপি মো. আবুল কালাম আজাদ ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৮ জানুয়ারি) দিনব্যাপী তিনি কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা, দিগপাইত, রশিদপুর ও শাহবাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারা কঠোর পরিশ্রম করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের এ ঋণ শোধ করতে পারবোনা। তবে আমার দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি রাখার চেষ্টা করবো।

আপনারা বিভিন্ন দাবির কথা বলেছেন আমি আপনাদের সাথে আলাপ-আলোচনা করে সকল দাবি পূরণ করার চেষ্টা করবো।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সদস্য আজিজুর রহমান ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।

এছাড়া কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন তালুকদার, রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চান, সাধারণ সরোয়ার হোসেন মিস্টারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন