1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ৪টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্রের বিজয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে ৪টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্রের বিজয়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। একটি আসনে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক)। রবিবার রাতে জামালপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রাথমিকভাবে জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

জামালপুরের রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান জানান, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এম আবু সায়েম পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মির্জা আজম এমপি ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন। এবার নিয়ে তিনি সপ্তমবারের মতো এ আসন থেকে এমপি হলেন। তার নিকটতম জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মীর শামসুল আলম পেয়েছেন ৭ হাজার ৪৭০ জন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বেসরকারি ফলাফলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।

জামালপুর-৫ (সদর) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতীকের প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন