1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোটদিন নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোটদিন নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী আজাদ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করে দেন। একই সাথে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করলে আমি আপনাদের কথা দিচ্ছি শতগুণ উন্নয়ন আমি করে দিবো।

মঙ্গলবার (২ জানুয়ারি ) বিকেলে তিতপল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, উপদেষ্টা মামুনুর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুজায়েত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ ও জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবু প্রমুখ।

এর আগে নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ শহরের ফৌজদারি মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়া দুপুরে ঘোড়াধাপ ইউনিয়নের চিথলিয়া উচ্চ বিদ্যালয় ও কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় পথসভা ও রাতে মেষ্টা ইউনিয়নে নির্বাচনী জনসভায় অংশ নেন এমপি প্রার্থী আবুল কালাম আজাদ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন