1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -এমপি প্রার্থী আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -এমপি প্রার্থী আজাদ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। কিছু উন্নয়নের কাজ চলমান আছে।

তিনি আরও বলেন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারন নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে, শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর পৌরসভার ইকবালপুর, পশ্চিম নয়াপাড়া, পাঁচ রাস্তা মোড়, দয়াময়ী মোড়, আজাদ ডাক্তারের মোড়, পলাশগড়, তেঁতুলিয়া, সাত রাস্তার মোড়সহ সংশ্লিষ্ট আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল প্রমুখ।

পরে বিকেলে তিনি রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন