1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জ-১, তুমুল লড়ায়ে নৌকা-ঈগল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ-১, তুমুল লড়ায়ে নৌকা-ঈগল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরানগো, গোপালগঞ্জ।।

৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনীয় পথসভা, প্রাচার-প্রচারণা, জনসভা-সমাবেশ ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছে গোপালগঞ্জ-১(মুকসুদপুর-কাশিয়ানী আসনের) সংসদ সদস্য প্রার্থীরা।

১টি পৌরসভা ২টি উপজেলা ও ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ-১ আসন। যার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ১০০ জন। এখানে এবার লড়াই করছেন আওয়ামীলীগ সহ স্বতন্ত্র, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীরা।

প্রতিক বরাদ্দের পরেই অলি-গলি ছেয়ে গেছে পোষ্টারে। প্রার্থীরা সভা,সমাবেশে ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

গোপালগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনীত (নৌকার প্রতীক) প্রার্থী ও গত ৫ বারের সংসদ সদস্য মোঃ ফারুক খান নির্বাচনীয় এলাকা ঘুরে ঘুরে তুলে ধরছেন উন্নয়নের বিভিন্ন দিকগুলো। দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও।

সংসদ সদস্য মোঃ ফারুখ খান বলেন,গনতন্ত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতো থাকবেই, তবে তাদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ৭ জানুয়ারি সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।

তবে এবারের সাংসদ নির্বাচনে চিন্তার কারন হয়ে দাড়িয়েছে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া। ভোটারদের দারে দারে ঘুরে জোর লড়াইয়ের আভাস দিয়ে, দখলে নিতে চান সংসদ আসনটি।

সাবেক এই উপজেলা চেয়ারম্যান জানান, স্বতন্ত্র নির্বাচনে বিভিন্ন বাধা বিপত্তি থাকে তবে সেই বাধা বিপত্তি উপেক্ষা করে সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে ১শত ভাগ আশাবাদি তিনি। শান্তিপূর্ণ পরিবেশে অবাদ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন