1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বতন্ত্রপ্রার্থীর সব ধরণের প্রচার কার্যক্রম বন্ধ থাকবে প্রধানমন্ত্রী আগমনে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

স্বতন্ত্রপ্রার্থীর সব ধরণের প্রচার কার্যক্রম বন্ধ থাকবে প্রধানমন্ত্রী আগমনে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
আগামীকাল শনিবার (৩০ডিসেম্বর) বিকেল ৩ টায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজ মাঠের মঞ্চে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে ঐদিন স্বতন্ত্রপ্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগমের সব ধরণের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে কালকিনি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার কার্যক্রম স্থগিতের তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মোসা. তাহমিনা বেগমের ঈগল মার্কার ৩০ ডিসেম্বর তারিখের বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক অনিবার্য কারণবসত স্থগিত করা হলো।
এব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক তৌফিকুজ্জামান শাহিন বলেন, আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকিনিতে আসবেন। এতে করে আমরা খুশি। তার আগমন উপলক্ষে আমরা স্বতন্ত্রপ্রার্থীর সকল ধরণের প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছি। যাতে করে কোন ধরণের বিশৃংখলার সৃষ্টি না হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন