1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় পুলিশের ২৪ সদস্যের মৃত্যু, আক্রান্ত ৭৩১৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনায় পুলিশের ২৪ সদস্যের মৃত্যু, আক্রান্ত ৭৩১৪

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা মহামারিতে মাঠপর্যায়ে সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করা বিভিন্ন বাহিনীর মধ্যে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীটির মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১৪ জন, মারা গেছেন মোট ২৪সদস্য।

শনিবার (১৩ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ পুলিশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১৪ জন। মোট ২৪ জন সদস্য মারা গেছেন। আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) এক হাজার ৯৩৪ জন সদস্য রয়েছেন। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৬৬ জন। আক্রান্ত হয়ে হাসপাতাল বা বাসায় চিকিৎসাধীন আছেন আরও ৩ হাজার ৫৪৮ জন সদস্য।

এআইজি সোহেল রানা আরও জানান, করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে রয়েছেন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ জন, উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার ৬ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার ৩ জন, নায়েক পদমর্যাদার একজন এবং কনস্টেবল পদমর্যাদার ৯ জন, বাংলাদেশ পুলিশের ইউনিট র‍্যাব সদর দফতরে কর্মরত এসএসএইই /এম (পি) আলী হায়দার আবু এনাম এবং ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সিভিল স্টাফ নিরোধ চন্দ্র।

দেশে প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তারের শুরু থেকে পুলিশ জনগণের সেবা ও সুরক্ষায় ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে দেশের নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন