1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নৌকা প্রতীকের প্রার্থী আজাদের গণসংযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নৌকা প্রতীকের প্রার্থী আজাদের গণসংযোগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর..

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ গণসংযোগ করেছেন। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী শরিফপুর ইউনিয়নের মুকুলবাজার, শ্যামপুর আয়েশা আবেদ ফাউন্ডেশন, হামিদপুর, খলিসাপুর, শ্রীরামপুরসহ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং পথসভা করেন এমপি প্রার্থী আবুল কালাম আজাদ।

এসময় এমপি প্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, সমৃদ্ধ ও স্মার্ট জামালপুর গড়তে নৌকা প্রতীকের ভোট দেওয়ার কোন বিকল্প নেই। নৌকা প্রতীকে ভোট দিলে এই ইউনিয়নের রাস্তা-ঘাট, বেকারত্ব দূরীকরণসহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। তিনি ভোটারদের আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার অনুরোধ জানান।

গণসংযোগ ও পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, এডভোকেট আমান উল্লাহ আকাশ, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম সজিব, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম প্রমুখ।

দলীয় সূত্র জানায়, সোমবার (২৫ ডিসেম্বর) শরিফপুর ইউনিয়ন ছাড়াও রানাগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে এমপি প্রার্থী আবুল কালাম আজাদ গণসংযোগ ও পথসভা করেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন