1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফিলিস্তিনকে সমর্থনের কারণে শাস্তি পেলেন খাজা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ফিলিস্তিনকে সমর্থনের কারণে শাস্তি পেলেন খাজা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে নেয়া অস্ট্রেলিয়া এবার সাদা পোশাকের লড়াইয়ে নেমেছে। ঘরের মাঠে পাকিস্তানকে আতিথেয়তা দিচ্ছে অজিরা। এদিকে সিরিজের প্রথম টেস্ট থেকেই আলোচনায় অজি ওপেনার উসমান খাজা। পার্থে ফিলিস্তিনিদের সমর্থনে একটি উদ্যোগ নিয়েছিলেন তিনি, তবে আইসিসির বাঁধায় তা করতে পারেননি।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে পার্থ টেস্টে একটি বিশেষ বার্তা সম্বলিত জুতা পরতে চেয়েছিলেন খাজা। অজি ওপেনার এই ম্যাচের আগে অনুশীলনেও সেই একই জুতা পড়েছিলেন। তবে মূল ম্যাচের দিন তিনি একই জুতা পরে মাঠে নামতে পারেন নি।

খাজার জুতায় লেখা বার্তাটি ছিল, ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’। আইসিসির এই সিদ্ধান্তের পরই একটি ভিডিও বার্তা দেন খাজা। যেখানে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন তিনি। জুতার লেখা দিয়ে প্রতিবাদ না জানাতে পারলেও পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন খাজা।

আর তাতেই এবার শাস্তির মুখে পড়েছেন তিনি।  পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরার কারণে এই বাঁহাতি ব্যাটারকে প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, খাজা কালো আর্মব্যান্ড পরার ক্ষেত্রে আইসিসির অনুমতি নেননি। সেটিকেই প্লেয়িং কন্ডিশন ভঙ্গ বলে জানিয়েছে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে।  এটি “অন্যান্য নিয়ম ভঙ্গের” আওতায় পড়ে।’

আইসিসির এই নিয়ম ভঙ্গের কারণে ন্যূনতম শাস্তি ভর্ৎসনা। এছাড়াও ধারণা করা হচ্ছে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হবে খাজাকে। তবে এই শাস্তির কারণে বক্সিং ডে টেস্ট খেলতে কোন বাধা নেই খাজার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন