1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাসপাতালে ঘুরে ঘুরে সদ্য 'মা' হওয়া তরুণী অ্যাম্বুলেন্সেই মারা গেলেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

হাসপাতালে ঘুরে ঘুরে সদ্য ‘মা’ হওয়া তরুণী অ্যাম্বুলেন্সেই মারা গেলেন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শ্বাসকষ্ট নিয়ে প্রথমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় এক তরুণীর। মাত্র ১ সপ্তাহ আগে ওই তরুণী এক কন্যা সন্তানের মা জন্ম দেন।করোনায় আক্রান্তের ভয়ে হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়নি বলে জানিয়েছেন তার স্বজনরা।

স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকে তিন হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে বিকাল ৩টার দিকে মারা যান বলে স্বজনরা। এ মৃত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালকে দায়ী করেছেন মৃত উষ্ণের দুলাভাই।

ইসরাত জাহান উষ্ণের দুলাভাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরীয়ান ইসমাইল হোসেন জানান, ৬ জুন (শনিবার) সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন উষ্ণ। পরে ১১ জুন (বৃহস্পতিবার) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। সেখান থেকে সোনারগাঁওয়ের আলমদীর বাড়িতে গেলে শুক্রবার সকালে তার খিচুনি উঠে মুখ দিয়ে লালা বের হতে থাকে।

তিনি বলেন, দ্রুত তাকে পুনরায় মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউর দোহায় দিয়ে কোন চিকিৎসা দেয়নি। সেখান থেকে উষ্ণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে। ঢামেকেও আইসিইউ খা‌লি না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে সে মারা যায়।

ইসরাত জাহান উষ্ণ বারদী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের আওতায় কবি নজরুল কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত ছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন