1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪৭ ইউএনওকে বদলির সিদ্ধান্তে ইসির অনুমোদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

৪৭ ইউএনওকে বদলির সিদ্ধান্তে ইসির অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪০ জনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিয়েছিল ইসি, সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ সোমবার (৪ ডিসেম্বর) অনুমোদন চায়। তাদের সে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ এলে কমিশন তা অনুমোদন করেছে। এছাড়া আরও ২০ জনের বদলির চিঠি এসেছে।

মোট কতজন ওসি এবং ইউএনও বদলি হতে পারেন, জানতে চাইলে সচিব অশোক কুমার বলেন, আমরা যে শর্ত দিয়েছিলাম ওসিদের জন্য ৬ মাস; সে অনুযায়ী যতটুকু জেনেছি ৩২০ জনের মতো ওসি, আর ইউএনওদের ক্ষেত্রে ১ বছর; সে অনুযায়ী ২৪০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সব থানার ওসি এবং সব ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে ইসি। এক্ষেত্রে যেসব থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যেসব ইউএনওর কার্যকাল এক বছর হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলেছিল সংস্থাটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন