1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে আদালতে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলায় রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৬-৭ জন যাত্রী দগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পরদিন মামলাটি করেন।

মামলা তদন্ত করে একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন