1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন ছাড়ার দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন ছাড়ার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে চালুর সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সমাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

সাংবাদিক ও মানববাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, সহ-সভাপতি অধ্যাপক কায়েদুজ্জামান, পরিবেশ আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক রতন, সম্প্রীতি বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি তুষার মল্লিক, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জি প্রমুখ।

বক্তারা বলেন, কয়েক বছর আগে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। এর পর থেকেই জামালপুরের সাধারণ জনগণ এই ট্রেনটি জামালপুর থেকে ছাড়ার জন্য দাবি তুলে আসছিলো। এই ট্রেন জামালপুর থেকে চালু হলে হাজারো মানুষ উপকৃত হবে। সম্প্রতি বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে ছাড়ার প্রতিশ্রুতি দেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর থেকেই ময়মনসিংহের একটি স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করে আন্দোলন করে আসছে।

বক্তারা তাদের এই আন্দোলনের তীব্র নিন্দা জানান এবং অতি দ্রুত বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ছাড়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন