1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর টানা হরতাল-অবরোধের কর্মসূচি চলছে। এর মধ্যে আলোচনায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া, ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো এবং ইসির কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের রিটার্নিং কর্মকর্তা হিসেবেও ঘোষণা আসতে পারে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এবারের জাতীয় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর সম্ভাবনা নেই। কারণ, এতোগুলো ক্যামেরার ফিড পর্যবেক্ষণ করা কঠিন হবে।

যদিও গেল বছরের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রস্তুত করার সময় ইসি বলেছিল, তারা প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে। এ ছাড়া, যতটা সম্ভব ইসির কর্মকর্তাদের রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল কমিশনের।

ইসি সূত্র জানিয়েছে, তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনাররা আজ বিকেল ৫টায় বৈঠকে বসবেন এবং এরপর সন্ধ্যায় একটি টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব জাহাংগীর আলম বলেন, কখন ও কীভাবে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে জানাতে আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলন করা হবে।

তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন