1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে বৈঠকে বসছে ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে বৈঠকে বসছে ইসি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতিও সারছে সংস্থাটি। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিকভাবে বসছে কমিশন, দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় এবার আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে (কক্ষ নং-৫২০) এই সভা অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আজ (সোমবার) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট, গার্ড, এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানো চিঠিতে ইসি জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় নির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ বৈঠক হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন