1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের এক সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের এক সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার- মাদারীপুর।।
লিবিয়ায় মানব পাচার চক্রের ১ সদস্য ইমাম হোসেন শেখ (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমাম হোসেন শেখ রাজৈর উপজেলার পাঠানকান্দি এলাকার মৃত সামাদ শেখের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর র‌্যাব-৮ ক্যাস্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচার চক্রের সক্রিয় সদস্য ইমাম হোসেন শেখকে মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে । আসামি ইমাম হোসেন শেখ-এর ভাই আমির হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করছে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। লিবিয়া প্রবাসী আমির হোসেন তার ভাই আটককৃত ইমাম হোসেন শেখ-এর মাধ্যমে বাংলাদেশে যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদারীপুর জেলার রাজৈর থানা ও ঢাকার ডিএমপি পল্টন থানায় মামলা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে। আটককৃত আসামীকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন