1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সদর উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তর প্রধান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মো. শফিউর রহমানের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ পরিচিত সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

এসময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, সকলের মতামতের ভিত্তিতে ও সম্মিলিত প্রচেষ্টায় জামালপুর সদর উপজেলার উন্নয়নের অগ্রগতিকে আরও তরান্বিত করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তর প্রধান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন