1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ।। প্রধানমন্ত্রীর ও চিফ হুইপের শোক প্রকাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ।। প্রধানমন্ত্রীর ও চিফ হুইপের শোক প্রকাশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর।।
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫) শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মারা যান। তিনি শিবচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা চলাকলিন সময় একটি থানা ইউনিটের কমান্ডার ছিলেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার হাতিরবাগান মাঠে শামসুদ্দিন খানের জানাজা সম্পন্ন হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম জানান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বুধবার বিকেলে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ও সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন খান জানান, তিনদিন আগে তিনি ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেননি। পরে বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার তার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ বিকেলে মারা যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন