1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছয় বারের শ্রেষ্ঠ ওসি হলেন জামালপুর সদর থানার কাজী শাহনেওয়াজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

ছয় বারের শ্রেষ্ঠ ওসি হলেন জামালপুর সদর থানার কাজী শাহনেওয়াজ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে ছয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি (অফিসার ইনচার্জ) নির্বাচিত হয়েছেন কাজী শাহনেওয়াজ। তিনি জামালপুর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মাসিক ক্রাইম কনফারেন্সে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানায়, সেপ্টেম্বর মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে ওসি কাজী শাহনেওয়াজকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। মাসিক ক্রাইম কনফারেন্সে তাকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার, ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ কুমার প্রমুখ।

জেলায় ছয় বারের মতো শ্রেষ্ঠ হওয়ার পর এক অভিব্যক্তিতে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘কাজের স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আসলে সম্মাননা প্রাপ্তি মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহ যোগায়। আমি যেন আরও বেশি বেশি ভালো কাজ করতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই।’

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন