1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে মিথ্যা অপবাদ দিয়ে অন্যত্র সরানোর অপচেষ্টার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুরে মিথ্যা অপবাদ দিয়ে অন্যত্র সরানোর অপচেষ্টার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।
জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের নিরিহ একটি পরিবারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক নানা অপবাদ দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সদর উপজেলার কেন্দুয়া গ্রামের মো. শাহিন খানের ছেলে ছাত্রলীগ নেতা শাওন খান।

সংবাদ সম্মেলনে শাওন খান অভিযোগ করেন, জামালপুর সদর দক্ষিণ ছাত্রলীগের আসন্ন সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিগত ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করলেও বিজয়ী হন বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম খান সোহেল। নির্বাচনে পূর্বে থেকেই সাইফুল ইসলাম খান সোহেলের সাথে তার বিরোধ চলে আসছে। ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে তার প্রতিপক্ষের সাথে আঁতাত করে বিদ্রোহী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল স্থানীয় এলাকাবাসীর উপর চাপ সৃষ্টি করে ষড়যন্ত্রমূলক মানববন্ধনসহ নানা ঘটনা ঘটিয়ে যাচ্ছেন।
তবে এসব অভিযোগ, ভিত্তিহীন বলে জানান ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন