1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চিরিরবন্দর উপজেলাকে হারিয়ে ফুটবল ফাইনালে বিরামপুর উপজেলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

চিরিরবন্দর উপজেলাকে হারিয়ে ফুটবল ফাইনালে বিরামপুর উপজেলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর জেলা পর্যায়ে
সেমিফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দিনাজপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ের এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বিরামপুর উপজেলা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দল চিরিরবন্দর উপজেলা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জেলা পর্যায়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করেন।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডলার মজুমদার, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান তুষার, বিরামপুর (অনূর্ধ্ব-১৭) ফুটবল দলের টিম ম্যানেজার আনোয়ারুল হাবীব রিটন, ক্রীড়া শিক্ষক হেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন, কোচ মোস্তাফিজুর রহমান মাসুম, আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ২১ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জেলা পর্যায়ে দিনাজপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় নবাবগঞ্জ উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের সাথে বিরামপুর উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ফাইনালে মুখোমুখি হবে।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন