1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাটগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকা এলেন, প্রেমিক উধাও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

পাটগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকা এলেন, প্রেমিক উধাও

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃআরিফুল হক (আরিফ) লালমনিরহাট..

বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রী তার প্রেমিকের বাড়িতে তেরদিন ধরে অবস্থান করছেন। জানা যায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণার ফাঁদে ফেলেন প্রেমিক নামে প্রতারক আবদুল গফফার। এদিকে প্রেমিকার আসার খবর শুনে উধাও হয়েছে প্রেমিক। গত সোমবার (৪সেপ্টেম্বর )  লালমনিরহাট জেলার পাটগ্রাম   উপজেলার জগতবেড় ইউনিয়নের ১নং পশ্চিম জগতবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিকা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,একই ইউনিয়নের ২ নং পশ্চিম জগতবেড় গ্রামের অসহায় দিন মজুর আজিজার রহমানের কলেজ পড়ুয়া মেয়ে আর্নিকা আক্তারের সাথে দীর্ঘ চার বছর ধরে প্রেম সম্পর্ক চালিয়ে আসছিল ১ নং পশ্চিম জগতবের বালাপাড়া গ্রামের আব্দুর সামাদের ছেলে আবদুল গফফার।

গত ৪ সেপ্টেম্বর রাতে ওই প্রেমিকাকে আবদুল গফফার তার বাড়িতে আসার পরামর্শ দিলে তার কথামত সে বাড়িতে আসলে আবদুল গফফারের পরিবারের লোকজন মেয়েটিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানষিক চাপ দিয়ে বাড়ি থেকে বেড় করে দেন। কিন্তু মেয়েটি বাড়ি না ফিরে তার পরিবারের মানসম্মানের কথা ভেবে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে।

এদিকে দীর্ঘ ১৩ দিন পেরিয়ে গেলেও বিষয়টি গ্রাম্য বৈঠক ও সালিশ হওয়ার কথা থাকলেও এখনো কোন মীমাংসা হয়নি । এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলের সাথে ফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও,কথা বলা সম্ভব হয়নি।

 

#ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন