1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চমক রেখে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

চমক রেখে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চমক রেখে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ঘোষিত দলে কেন্দ্রীয় চুক্তিতে না থাকা সত্ত্বেও দুইজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা চমক সৃষ্টি করেছে। নিউজিল্যান্ড দলে ২০১৯ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অলরাউন্ডার জিমি নিশামকে রাখা হয়েছে। এছাড়া স্কোয়াডে রয়েছেন ট্রেন্ট বোল্ট। এই দুই ক্রিকেটারই দেশটির কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন।

গত এপ্রিলে আইপিএল খেলার সময় হাঁটুতে গুরুতর চোট পাওয়া অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফিরেছেন।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন উইল ইয়াংও।

ভারত বিশ্বকাপের মধ্য দিয়ে উইলিয়ামসন এবং পেসার টিম সাউদি চতুর্থবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘কয়েকজন চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন। আবার কেউ প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সকলের জন্যই উত্তেজনাপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে।’

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াংও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন