1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুর পৌরসভার তিনটি রাস্তার কাজের শুভ উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিরামপুর পৌরসভার তিনটি রাস্তার কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 

দিনাজপুরের বিরামপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় দুইটি রাস্তার কার্পেটিং নির্মাণ কাজের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

আজ বুধবার (২৩ আগস্ট) বিকেলে পৌর শহরের মনিরামপুর মেইনরোড হতে মীরপুর মেইন রোড পর্যন্ত ২৬৫ মিটার এবং মির্জাপুর মন্ডপ থেকে বেগমপুর আসমার বাড়ি পর্যন্ত ৪০০মিটার এই দুইটি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

বিরামপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল) এর সভাপতিত্বে এবং কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সোয়াইব মন্ডলের সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওবাইদুল মিনহাজ, সহকারী প্রকৌশলী (ভারঃ) আবু সোয়েব মোঃ সজল, বীরমুক্তিযোদ্ধা ইসাহাক আলী প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা যায় ৪৭ লাখ ০৮হাজার ৪শ ৫৫ টাকা ব্যয়ে পৌর এলাকার মির্জাপুর মন্ডপ থেকে বেগমপুর আসমার বাড়ি পর্যন্ত ও মনিরামপুর মেইন রোড মিরপুর গ্রামে ২টি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা করেন।

এর আগে সকালে ঐতিহ্যবাহী আনসার মাঠের দক্ষিণ কর্ণার লিলি মঞ্জিল থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক আসলাম মাইক সার্ভিস পর্যন্ত ৩শ ৮০ মিটার আরসিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন পৌর অধ্যক্ষ আককাস আলী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন