1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেইমারের জোড়া গোল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নেইমারের জোড়া গোল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বৃহস্পতিবার জেওনবাকের মুখোমুখি হয়েছে পিএসজি। দক্ষিণ কোরিয়ার এই ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি।

এই ম্যাচ দিয়েই প্রায় পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্সে করেন জোড়া গোল। দলের হয়ে বাকি গোলটি করেন মার্কো আসেনসিও।

দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন নেইমার। ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে প্যারিসের ক্লাবটি।

ম্যাচের ৮৩ মিনিটে নেইমারের গোলেই ব্যবধান দ্বিগুন হয়। ৮৮ মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিও।

২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা। এরপর সার্জারি করাতে হয়েছে তার পায়ে। ফেব্রুয়ারির পরে পিএসজির হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি তিনি।

প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। এবার লিগ শুরুর আগের ম্যাচে মাঠে নামলেন এই তারকা। ১৩ আগস্ট লিগের প্রথম ম্যাচ থেকে খেলতে তাই কোন বাধা নেই তার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন