1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তামিমের চিকিৎসা নিয়ে যা বলল বিসিবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

তামিমের চিকিৎসা নিয়ে যা বলল বিসিবি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এবং নাটকীয়ভাবে সেই সিদ্ধান্ত বদল করে অনেক আলোচনায় ছিলেন তামিম ইকবাল। তবে বাংলাদেশ দলে তার ফেরার সময় নিয়ে দোলাচল শুরু হয়েছে। পিঠে চোটের চিকিৎসা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি টাইগারদের এই ওয়ানডে অধিনায়ক। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপ উপলক্ষ্যে বাংলাদেশের ক্যাম্প শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে। সেখানে তামিম যোগ দেবেন কিনা কেউই তার নিশ্চয়তা দিতে পারেননি। এর মাঝেই দুদিন আগে খবর বেরিয়েছিল, তামিমের মেরুদণ্ডের দুই ডিস্কের মাঝে ক্ষয় ধরা পড়েছে। এমন অবস্থায় তিনি ঠিক কোন প্রক্রিয়ায় নিজের চিকিৎসা করাবেন, তা নিয়েই চলছে আলোচনা। বর্তমানে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে নিয়ে তামিম লন্ডনে অবস্থান করছেন। সেখানেই নতুন করে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) তামিমের চিকিৎসার সবশেষ খবর জানিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শুধু তামিমের বিষয় নয়। যেকোনো ক্রিকেটারের মেডিকেল এসেসমেন্টের বিষয়টা খুবই ক্লাসিফাইড ইনফরমেশন। এগুলো আমরা যতটুকু শেয়ার করতে পারব, শুধু ততটুকুই করব। যখন সময় হবে, আমরা আপনাদের…প্লেয়ারদের সঙ্গে আলোচনার বিষয় আছে। সবকিছু আলোচনার পর সিদ্ধান্ত যখন হবে, তখন আমরা অফিসিয়ালি জানিয়ে দেব।’

গুঞ্জন রয়েছে তামিমের বর্তমান সমস্যার চিকিৎসার জন্য হয়তো অস্ত্রোপচার করানো হতে পারে। সেক্ষেত্রে অন্তত তিন মাসের জন্য জাতীয় দল থেকে ছিটকে যাবেন দেশসেরা এই ওপেনার। আর এর বিকল্প হিসেবে রয়েছে ইনজেকশন কিংবা রিহ্যাবিলিটেশন। তবে ইনজেকশন নেওয়ার কথাই শোনা যাচ্ছে। যা চোটগ্রস্ত জায়গার স্নায়ুকে কিছুদিন নিস্তেজ করে রাখবে। তখন আর ব্যথা অনুভব হবে না। কিন্তু ওষুধের প্রতিক্রিয়া শেষ হলেই আবার সমস্যায় পড়বেন তামিম। তা সত্ত্বেও অন্তত তিন মাস তিনি ব্যাথামুক্ত থাকবেন বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন