1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এশিয়া কাপের সূচি প্রকাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এশিয়া কাপের সূচি প্রকাশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। আর উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। মুলতানে নেপালের বিরুদ্ধে তাদের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপ।

আজ বুধবার সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

এশিয়া  কাপের পূর্ণাঙ্গ সূচি

 

বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপের সূচি ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। মূল আয়োজক পাকিস্তানে খেলতে যেতে আপত্তি জানিয়েছিলো টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হাইব্রিড মডেল প্রস্তাব করা হলে, তা মেনে নেয় ভারত। যদিও পিসিবিতে নতুন সভাপতি হিসেবে জাকা আশরাফের আগমন এবং নতুন করে পাকিস্তানের দাবির মুখে পিছিয়ে যায় সূচি প্রকাশের সময়।

কদিন আগে আইসিসির সভা চলাকালেই এশিয়া কাপের সূচি চূড়ান্তের কথা জানা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি মিটিংয়ের ফাঁকে বিসিসিআই কোষাধ্যক্ষ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

এদিকে, টুর্নামেন্টের সূচি একদিন আগালেও, ফাইনাল আগের নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হচ্ছে। ১৭ সেপ্টেম্বর হবে এবারের এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন