1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ট্রাম্পের মেয়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ট্রাম্পের মেয়ে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আফ্রিকান-আমেরিকান যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফ্যানি আরিয়ানা ট্রাম্প। সামাজিকমাধ্যম ইনস্টগ্রামে তিনি এই প্রতিবাদ জানিয়েছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা কালো স্ক্রিন পোস্ট করেন ট্রাম্পকন্যা টিফ্যানি আরিয়ানা।

কালো স্ক্রিনের সঙ্গে তিনি হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন, জাস্টিস ফর জর্জ ফ্লয়েড। যার মানে, জর্জ ফ্লয়েডের ন্যায়বিচার চাই।

ক্যাপশনে যুক্ত করেন হেলেন কিলারের লেখা কয়েকটা লাইন, যার অর্থ-একা আমরা খুব বেশিকিছু করতে পারব না, কিন্তু একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি।

এভাবেই ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে। তার মা এবং ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলও একইভাবে নিজের ইনস্টাগ্রামে কালো স্ক্রিন পোস্ট করেছেন।

গত ২৫ মে মিনেসোটার মিনেপোলিসে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে হত্যা করে।

এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ, এমনকি অস্ট্রেলিয়াতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন