1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় প্রাণ হারালেন আরেক ক্রিকেটার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

করোনায় প্রাণ হারালেন আরেক ক্রিকেটার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মধ্য এপ্রিলে করোনায় প্রথম ক্রিকেটার হিসেবে প্রাণ দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ঘরোয়া ক্রিকেটার জাফর সরফরাজ। এবার করোনায় প্রাণ হারালেন আরেক সাবেক ক্রিকেটার। রিয়াজ শেখ নামের সাবেক এই ক্রিকেটার আজ (মঙ্গলবার) করোনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১ বছর।

রিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানিয়েছেন এ খবর।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন লেগস্পিনার রিয়াজ শেখ। ১৯৮৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এই সাবেক ক্রিকেটার ৪৩টি প্রথম শ্রেণি ও ২৫টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন। দুই ফরম্যাট মিলিয়ে ১৪৬ উইকেটের পাশাপাশি ২ হাজারের বেশি রান করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যোগ দিয়েছিলেন করাচির ক্রিকেটার রিয়াজ। মঈন খানের ক্রিকেট একাডেমিতে শুরু থেকে কোচিং এর দায়িত্বে ছিলেন রিয়াজ। ‘ক্রিকেট পাকিস্তান’-এর প্রতিবেদনের বরাতে জানা যায়, করোনায় আক্রান্ত ছিলেন রিয়াজ। চিকিৎসা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে পেরে উঠেননি।

এ নিয়ে পাকিস্তানের তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। জাফর সরফরাজ ৫০ বছর বয়সে এপ্রিলে করোনায় মারা যান। এছাড়া পাকিস্তান জাতীয় দলের সাবেক ওপেনার তৌফিক উমরেরও করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন