1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুরে বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতিসহ সেবা প্রাপ্তিতে হয়রানি ও সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনগণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল ইসলাম।

গণশুনানির আগে দুদক দপ্তরে জমা পড়ে ১৬০টি অভিযোগ। এর মধ্যে ৬২টি অভিযোগের গণশুনানি করে দুদক। ২০টি সরকারি দপ্তরের
নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে হুঁশিয়ারি, কারণ দর্শানোসহ প্রতিবেদন দাখিলের ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক কমিশনার।

জামালপুর দুদকের উপপরিচালক তালেবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

গণশুনানি অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান লিখনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন