1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞানের ক্ষেত্র তৈরি করে:রাষ্ট্রপতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞানের ক্ষেত্র তৈরি করে:রাষ্ট্রপতি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো গবেষণা ও উচ্চশিক্ষার পাদপীঠ। বিশ্ববিদ্যালয় কেবল প্রথাগত জ্ঞান ও শিক্ষা দেয় না, গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞানের ক্ষেত্রও তৈরি করে।

তিনি ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উপলক্ষে  বুধবার এক বাণীতে এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চতুর্থ বারের মতো ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসকরা গবেষণাকর্মেও নিযুক্ত থাকেন।

রাষ্ট্রপতি বলেন, আমি মনে করি, নিরন্তর গবেষণার মাধ্যমেই বিভিন্ন রোগের উৎপত্তি, কারণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়, যা মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আবদুল হামিদ জানান, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা শিক্ষায় উচ্চতর গবেষণা এবং দেশের চিকিৎসা-সেবায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। চিকিৎসা মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। দেশের চিকিৎসা বিজ্ঞানের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে জনগণের প্রত্যাশা অনেক।

তিনি বলেন, সেই জনপ্রত্যাশা পূরণে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যূনতম ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছানোর পাশাপাশি মৌলিক গবেষণা কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে হবে এবং গবেষণালব্ধ ফল মানব কল্যাণে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমি আশা করি, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা ক্ষেত্রে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে দেশে-বিদেশে সুনাম অর্জন করবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন