1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ড

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সরাসরি সুপার টুয়েলভে খেলতে নামছে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর তাদের মুখোমুখি হবে এ গ্রুপের রানার্স-আপ নেদারল্যান্ড। আজ সংযুক্ত আরব আমিরাতের কাছে নামিবিয়ার হারে সুপার টুয়েলভ নিশ্চিত হয় ডাচদের।

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রার শুরুর প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বি গ্রুপের চ্যাম্পিয়ন দলকেই তারা প্রতিপক্ষ হিসেবে পাবে।

এ গ্রুপের সমীকরণটা অনুমিত থাকলেও শেষ পর্যন্ত অঘটন হয়েছে। প্রথম ম্যাচ নামিবিয়ার কাছে ৫৫ রানে হারের পর শ্রীলংকার বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল। সেটা তারা করতে পেরেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা নাম লিখিয়েছে সুপার টুয়েলভে। নেদারল্যান্ড ১৬ রানে হেরে নামিবিয়ার চেয়েও রানরেটে পিছিয়ে পড়ে। তবে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছিল। তবে নামিবিয়া জিতলেই ডাচদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেত। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে তাদেরই বিদায় নিশ্চিত হলো।

অন্যদিকে বি গ্রুপের হিসেব অনেক কঠিন। প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে রয়েছে একটি জয়। দুই পয়েন্ট করে রয়েছে সবার ঝুলিতেই। পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামীকাল সকালে তারাই মুখোমুখি হচ্ছে। যে জিতবে, সেই নিশ্চিত করবে সুপার টুয়েলভ। অন্যদিকে তালিকার নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলও নিশ্চিত করবে মূল পর্ব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন