1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চকলেট খাওয়ানো কথা বলে- মাদারীপুরে শিশু শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।। অভিযুক্ত আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

চকলেট খাওয়ানো কথা বলে- মাদারীপুরে শিশু শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।। অভিযুক্ত আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে চকলেট খাওয়ানো কথা বলে শিশু শ্রেণীর সাত বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউনুস ফকির (৫০) আটক।। মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রবিবার এই ঘটনা ঘটে এবং আটক হয় সোমবার দুপুরে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, ইউনুস ফকিরের ঘর ফাঁকা থাকায় তার চাচাতো ভায়ের শিশুমেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে রবিবার(৩১ মে) দুপুরে তার ঘরে ডেকে নেয় । ওই শিশুকে অনেক সময় শিশুর মা খুঁজে না পেয়ে তার মা ইউনুসের ঘরে গেলে তাকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায় মেয়ে ও তাকে। এসময় শিশুর মা চিৎকার চেঁচামেচি করলে তাকে হুমকি-ধামকি দেয় ইউনুস । এঘটনা ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল উঠেপড়ে লাগে। অনেক কৌশলেই গতকাল ওই শিশুর মা তার বাবার বাড়ি (শিশুর নানা বাড়ি) যাওয়ার কথা বলে রাজৈর থানায় এেেস অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাজৈর থানা পুলিশ অভিযুক্ত চাচা ইউনুস ফকিরকে আটক করে । এ ব্যাপারে রাজৈর থানায় একটি নারী শিশু আইনে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নির্যাতিতার মা জানান, আমার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ওই ঘরে সামনে গেলে দেখি ঘরের সামনে আমার মেয়ের স্যান্ডেল রাখা দেখি পরে আমি ঘরে ঢুকে দেখি এই অবস্থা। আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করে আমি কৌশলে সোমবার আমার বাবার বাড়ি যাবো বলে বাড়ি থেকে থানায় আসি। আমি এর বিচার চাই।
রাজৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার শওকত জাহান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনাটি জানার সাথে সাথে অভিযুক্ত ইউনুস কে আটক করি। এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন