1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: মৃত্যু ২ শনাক্ত ৬৭৯ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

করোনা: মৃত্যু ২ শনাক্ত ৬৭৯

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এই সময়ে ৬৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২ রোগীর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়। ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন ছিল ১৪ দশমিক ০৭ শতাংশ।

সাত সপ্তাহ পর গত সোমবার দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাতশ ছাড়ায়, সেদিন শনাক্ত হয় ৭১৮ জন রোগী। এরপর মঙ্গলবার তা বেড়ে ৭৩৭ জন হয়। বুধবার শনাক্ত রোগীর সংখ্যা কমে ৬৬৫ জন হয়।

এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬২ জন।

গত একদিনে ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন