1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিবের বিরুদ্ধে বাবার নাম জালিয়াতির অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সাকিবের বিরুদ্ধে বাবার নাম জালিয়াতির অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের ব্রোকারেজ প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের অনুমতিপত্র (লাইসেন্স) পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শেয়ারবাজারে ব্যবসা করার জন্য সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটির দাপ্তরিক নথিতে তার বাবার নাম ‘জাল’ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ডেইলি সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই জালিয়াতির তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, একটি নথি তারা পেয়েছে, যেখানে সাকিব খন্দকার মসরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন।  দেশের তারকা এই ক্রিকেটারের এমন জালিয়াতির আশ্রয় আশ্চর্যজনক ও মর্মান্তিক। কারণ সাকিব দেশের জনপ্রিয় মুখ এবং তার বাবার নামও পরিচিত।

এই জালিয়াতির অভিযোগ যাচাইয়ের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সঙ্গে কথা হলে তিনি অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় পিতার ভুয়া নাম ব্যবহারের কোনো সুযোগ নেই। দয়া করে তার ক্ষতি করবেন না। তিনি আমাদের শুভেচ্ছা দূত।’

এ বিষয়ে সাকিবের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার নাম খন্দকার মসরুর রেজা বলে নিশ্চিত করেন। তিনি কোথাও আবদুল লতিফের নাম ব্যবহার করেননি বলেও জানান।

সাকিব তার বাবার নাম সংশোধন করবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো ভুল হলে প্রতিষ্ঠান তা সংশোধন করবে।’

বিএসইসির শুভেচ্ছা দূত থাকাকালে গত বছরের ফেব্রুয়ারিতে সাকিব তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস’ এর অনুমোদন পেয়েছিলেন। শেয়ার কারসাজির দায়ে দণ্ডিত আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং জাভেদ এ মতিন ও আবুল কালাম মাতবর প্রতিষ্ঠানটির পরিচালক।

 

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন